Breaking

Saturday, 26 August 2023

চুলের যত্নে প্যাক

 চুলের যত্নে প্যাক

চুলের ঘনত্ব এবং সিবাম উৎপাদনের জন্য প্রয়োজন ভিটামিন এ, যা চুলকে প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে। এছাড়াও খাদ্য তালিকায় প্রোটিন ছাড়াও চুলে ময়েশ্চারাইজার, প্যাক ব্যবহারের ফলে চুল আর্দ্র এবং নরম কোমল থাকবে। এর পাশাপাশি চুলের আগা ফাটা রোধ করতেও ভূমিকা রাখবে।


চুলে আর্দ্র করবে প্যাক-

উপকরন-

  • টকদই- ১/২ কাপ
  • অলিভ অয়েল- ১ টেবিল চামচ

ব্যবহার-প্রনালী- টকদই এবং অলিভ অয়েল খুব ভালো করে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিতে হবে। ২৫/৩০ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। দই চুলকে মজবুত করবে আর অলিভ অয়েলে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখবে।

উপকরন-

  • মধু- ১ টেবিল চামচ
  • নারকেল তেল বা আমন্ড অয়েল- ২ টেবিল চামচ
  • অ্যাভোকাডো- ১ টেবিল চামচ

ব্যবহার-প্রনালী-মধুর সাথে পছন্দ মতো তেল নিয়ে হালকা গরম করে নিতে হবে। এরপর অ্যাভোকাডো ব্লেন্ড করে একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুলে এবং মাথার ত্বকে মেখে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে। ৩০/৩৫ মিনিট পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এই প্যাক চুলের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি চুলকে মসৃণ এবং উজ্জ্বল করবে। কারণ মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এছাড়াও মধু হলো হাইড্রেটিং উপাদান।

উপকরন-

  • অলিভ অয়েল- ১ টেবিল চামচ
  • নারকেল দুধ- ১ কাপ
  • ডিম – ১ টি

ব্যবহার-প্রনালী- ডিম ফেটে এরসাথে নারকেল দুধ এবং অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিতে হবে মিশ্রণ। এই মিশ্রণ পুরো চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগাতে হবে। এরপর ২০/২৫ মিনিট পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। নারকেল দুধ চুলকে আর্দ্র রাখবে, আর প্রোটিন সমৃদ্ধ ডিম চুলকে কন্ডিশনড রাখার পাশাপাশি চুলকে উজ্জ্বল করবে।

উপকরন-

  • অলিভ অয়েল- ১ চা চামচ
  • নারকেল তেল- ১ চা চামচ
  • ডিম- ১ টি

ব্যবহার-প্রনালী- ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম ফেটে এরসাথে অলিভ অয়েল এবং নারকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ পুরো চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগাতে হবে। এরপর ৩০/৪০ মিনিট পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।

No comments:

Post a Comment