Breaking

Sunday, 27 August 2023

কোষ্ঠকাঠিন্য কি এবং করনীয়

কোষ্ঠকাঠিন্য কি এবং করনীয় 

কোষ্ঠকাঠিন্য যা শরীরের একটি অস্বভাবিক অবস্থা। এরফলে মলত্যাগে সমস্যা হয়। সাধারণত ২/১ দিন পর-পর মলত্যাগের চাপ হলেও শুষ্ক এবং কঠিন মল নিষ্কাশনের কারণে এটি কোষ্ঠকাঠিন্য বলে পরিচিত। একে ইংরেজিতে Constipation বলে।

কোষ্ঠকাঠিন্যের লক্ষণ-

  • সপ্তাহে ৩ দিনের কম পায়খানা হলে।
  • সাধারণত মল শুষ্ক এবং শক্ত হয়ে থাকে।
  • মলত্যাগে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে।
  • মলত্যাগে অনেক বেশি চাপের প্রয়োজন হয়।
  • অনেক সময় নিয়ে মলত্যাগ করার পরও অস্বস্থি এবং অসম্পূর্ণ মনে হয়।
  • তলপেট এবং মলদ্বারের আশপাশে ব্যথা অনুভূত হয়।
  • ঔষধ বা সাপোজিটরি বা অন্য কোন উপায়ে মলত্যাগের প্রয়োজন মনে করা।

কোষ্ঠকাঠিন্যের কারণ-

  • খাদ্যতালিকায় শাকসবজি এবং আঁশ জাতীয় খাবার না থাকা বা পরিমানে কম থাকা।
  • শাকসবজির পরিবর্তে অতিরিক্ত চর্বি এবং আমিষ জাতীয় খাবার খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য হবার সম্ভবনা বেশি থাকে।
  • পর্যাপ্ত পানি পান না করা।
  • কিছু গবেষণায় বিজ্ঞানীরা অতিরিক্ত চা কফি পান করাকে কোষ্ঠকাঠিন্যের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
  • ঋতু পরিবর্তনের কারনেও কখনও-কখনও কোষ্ঠকাঠিন্য দেখা যায়।
  • অসুস্থ্যতা জনিত ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে, যেমন ডায়রিয়া বা পেট ব্যথার ঔষুধ খাবার ফলে।
  • এছাড়াও উচ্চ রক্তচাপের ফলে স্ট্রোক, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, অন্ত্রে কোন ধরনের সমস্যা যেমন- টিউমারের কারণে এই সমস্যা হয়। আবার অন্তঃসত্ত্বা নারীদের মধ্যেও এই সমস্যা খুব বেশি দেখা যায়।

কোষ্ঠকাঠিন্য দূর করবে খাবার-

  • শাকসবজি অন্ত্রের চলাচল সহজ করার সেরা উপায়, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর।
  • কোষ্ঠকাঠিন্য থেকে তিসির বীজ সহজেই মুক্তি দেয়।
  • নাশপাতির রস কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। কারণ নাশপাতিতে রয়েছে সরবিটল নামক উপাদান।
  • ভিটামিন সি সমৃদ্ধ লেবু কোষ্ঠকাঠিন্য দূর করতে কাজ করে।পাশাপাশি লেবুর মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কার্যকর।
  • ফাইবার সমৃদ্ধ আপেল কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন এবং মিনারেল।
  • প্রতিদিন ডাল খাবার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হবে।
  • প্রোবায়োটিক পর্যাপ্ত পরিমানে খাদ্য রুপে গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্যে উপকার মিলবে।
  • সকালের নাস্তায় ওটমিল খাবার ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মিলবে।
  • পর্যাপ্ত পানি পান করতে হবে।
  • বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরন করে কিছু ব্যায়াম করতে পারেন।

No comments:

Post a Comment