ক্লিনজার হিসেবে মধুর ব্যবহার
স্বাদ, রং, হালকা সুগন্ধ এবং ঔষধিগুণাবলীর
জন্য প্রসিদ্ধ মধু।
ত্বকে মধুর উপকারীতা-
- ত্বকের ময়লা দূর করে, ত্বককে পরিষ্কার রাখে।
- অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং ব্যাক্টেরিয়ারোধী মধু ব্রণ দূর করতে সাহায্য করে।
- ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করে।
- ত্বকের শুষ্কতা দূর করে
- ত্বকের কালচে রোদে পোড়া ভাব দূর করে।
ক্লিনজার হিসেবে মধুর ব্যবহার-
উপকরন-
- মধু- ২/৩ চা চামচ
- কাঁচা দুধ- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- মধুর সাথে দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ মুখে এবং গলায় লাগিয়ে ২/৩ মিনিট রেখে হালকা হাতে ঘষে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২/৩ দিন ব্যবহারের ফলে ত্বকের ময়লা দূর হবে। ত্বক উজ্জ্বল হবে। এবং ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।
উপকরন-
- মধু- ২ চা চামচ
- গোলাপজল- ২ চা চামচ
ব্যবহার-প্রনালী- মধুর সাথে গোলাপজল মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে ১০/১৫মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বক চকচকে হবে।
উপকরন-
- মধু- ২ চা চামচ
- লেবুর রস-১/২ চামচ
- রোজমেরি বা
পুদিনা পাতা- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- মধুর সাথে লেবুর রস এবং রোজমেরি বা পুদিনা পাতার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে ১০/১৫মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিতে হবে। লেবুর রস ত্বক পরিষ্কার করবে। আর মধু পরিষ্কারের পাশাপাশি ত্বককে আর্দ্র রাখবে।
এছাড়াও মধু সরাসরি মুখে লাগাতে পারেন। এতে ত্বক নরম কোমল হবে। সকল ধরনের ত্বকের জন্য মধু উপকারী।
.png)
No comments:
Post a Comment