Breaking

Thursday, 31 August 2023

চুল পড়া দূর হবে প্যাকে

 চুল পড়া দূর হবে প্যাকে

মাত্রাতিরিক্ত চুল পড়া দূর করার জন্য বিভিন্ন প্যাক এবং উপাদানের সাহায্যে যত্ন নিতে পারেন। ঘরোয়া উপাদান যেহেতু কেমিক্যাল ফ্রি থাকে সেকারণে পার্শ্বপ্রতিক্রিয়া হবার সম্ভবনা কম থাকে। তবে ঘরোয়া উপাদানগুলো ধীরে-ধীরে কাজ করে। তাই ভালো ফলাফল পেতে এগুলো নিয়মিত ব্যবহার করে যেতে হবে।

চুল পড়া দূর করবে ঘরোয়া প্যাক-

ডিম- ডিমে রয়েছে প্রোটিন, মিনারেল এবং ভিটামিন বি-কমপ্লেক্স যা চুলের পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পুষ্টিগুণগুলো বিশেষ করে বায়োটিন এবং অন্যান্য বি-কমপ্লেক্স ভিটামিন চুলের গোড়া মজবুত করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে। ডিমের এই পুষ্টিগুলো নতুন চুল বৃদ্ধিতে সাহায্য করে, চুলের ঘনত্ব বাড়ায় এবং চুলকে পুরু করে তুলে।

উপকরন-

  • ডিম- ১ টি
  • অলিভ অয়েল- ১ টেবিল চামচ

ব্যবহার-প্রনালী- কুসুম বাদে ডিমের সাদা অংশ খুব ভালো করে ফেটে নিয়ে এরসাথে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে। ৩০/৪০ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।

অ্যালোভেরা-অ্যালোভেরা চুলের পুষ্টি জোগায় আর চুলকে ঘন লম্বা এবং আকর্ষণীয় করতে সাহায্য করে। কারণ অ্যালোভেরায় রয়েছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, জিঙ্ক, কপার ইত্যাদি। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলে। এর ফলে হেয়ার ফলিকলেরও পুষ্টি হয়, আর চুল বাড়েও খুব দ্রুত। আর খুশকি সমস্যা সমাধানেও উপকারী।

উপকরন-

  • অ্যালোভেরা জেল- ১/২ কাপ
  • ক্যাস্টর অয়েল- ২ টেবিল চামচ
  • মেথির গুঁড়া- ২ টেবিল চামচ

ব্যবহার-প্রনালী- অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিতে হবে। এরসাথে ক্যাস্টর অয়েল এবং মেথির গুঁড়া খুব ভালো করে মিশিয়ে পুরো চুল এবং মাথার ত্বকে রাতে লাগিয়ে রাখতে হবে। পরদিন সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

আমলকী- আমলকীর রস চুলের ফলিকলগুলো শক্তিশালী করে চুলকে মজবুত করে। এতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল পাকা রোধ করে। এছাড়াও আমলকী মাথার ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে এবং ত্বক সুস্থ্য রাখতে সাহায্য করে।

উপকরন-

  • আমলকী
  • নারকেল তেল

ব্যবহার-প্রনালী- আমলকী ব্লেন্ড করে রস তৈরি করে নিতে হবে। এরপর একটি পাত্রে নারকেল তেল নিয়ে মৃদু আঁচে গরম করে নিতে হবে। এরসাথে আমলকীর রস মিশিয়ে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে রাখতে হবে। ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২/৩ দিন ব্যবহারের ফলে চুল পড়া কমবে এবং চুলের পাকা ভাব দূর হবে। 

জবা ফুল-

বিশেষজ্ঞদের মতে, জবা ফুলে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা চুলের কেরাটিন নামক প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে।যার ফলে চুলের জেল্লা প্রাকৃতিক ভাবে বজায় থাকে। জবা ফুল মাথায় ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফলে চুলের ফলিকলগুলো পুষ্টি পায়। জবা ফুলে ফসফরাস, রিবোফ্লাভিন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান ছাড়াও এতে রয়েছে ভিটামিন সি যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। এরফলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।

উপকরন-

  • জবা ফুল
  • নারকেল তেল

ব্যবহার-প্রনালী- জবা ফুল এবং পাতা ব্লেন্ড করে একটি পাত্রে নারকেল তেল দিয়ে মৃদু আঁচে কিছুক্ষন জ্বাল দিয়ে নামিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা হলে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে রাখতে হবে। ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।

মেথি- মেথিতে রয়েছে স্টেরয়েড স্যাপোনিন, যা চুল পড়া কমাতে সাহায্য করে। এতে রয়েছে বি১, বি৩ এবং বি৫ যা চুলের স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য। এছাড়াও এতে রয়েছে লেসিথিন যা চুলের গঠন উন্নত করতে ভূমিকা রাখে। এভাবেই মেথি চুলকে সমস্যামুক্ত রাখতে যুগের পর যুগ ধরে ব্যবহার হয়ে আসছে।

ব্যবহার-প্রনালী- মেথি রাতে পানিতে ভিজিয়ে রেখে পরদিন ব্লেন্ড করে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। ৩০/৪০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এরফলে চুল হবে সুন্দর, মসৃণ ও নমনীয়।


No comments:

Post a Comment