Breaking

Friday, 1 September 2023

ত্বক চুলের যত্নে তেজপাতা

ত্বক চুলের যত্নে তেজপাতা

প্রথমত তেজপাতা ভোজনের স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। তবে তেজপাতার রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ, যার ফলে এই তেজপাতা ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।

তেজপাতার পুষ্টি উপাদান-

তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। সুস্বাস্থ্যের জন্য এগুলো উপকারী উপাদান। নিয়মিত তেজপাতার চা খাওয়ার পাশাপাশি ত্বক ও চুলের যত্নেও তেজপাতা ব্যবহার করে উপকার পাওয়া সম্ভব।

ত্বকের যত্নে তেজপাতার প্যাক-

উপকরন-

  • তেজপাতা- ৫/৬ টি
  • মুলতানি মাটি- ২ চা চামচ

ব্যবহার-প্রনালী- তেজপাতা ১ কাপ পানিতে কিছুক্ষন ফুটিয়ে নিতে হবে। এরপর পানি ঠান্ডা করে এরসাথে মুলতানি মাটি মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে প্যাক কিছুটা শুকিয়ে আসলে হালকা ঘষে পানিতে ধুয়ে নিতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য উপকারী এই প্যাক। কারণ তেজপাতাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের অতিরিক্ত তেলসহ দূষিত পদার্থ দূর করে ত্বককে ব্রণমুক্ত রাখে। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করলেই হবে।

চুলের যত্নে তেজপাতা-

উপকরন-

  • তেজপাতা- ৩/৪ টি
  • নারকেল তেল বা অলিভ অয়েল- ১/২ কাপ

ব্যবহার-প্রনালী- তেজপাতা গুঁড়া করে নিতে হবে। এরপর একটি পাত্রে নারকেল তেল বা অলিভ অয়েলে তেজপাতার গুঁড়া দিয়ে মৃদু আঁচে ৪/৫ মিনিট গরম করে নিতে হবে। এই তেল চুল এবং মাথার ত্বকে ম্যাসাজ করে অপেক্ষা করতে হবে। ঘন্টাখানেক পরে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এরপর কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে অন্তত একদিন ব্যবহারে খুশকি থেকে রেহাই পাওয়া সম্ভব।

উপকরন-

  • তেজপাতা গুঁড়া – ২ চা চামচ
  • টকদই- ১/২ কাপ

ব্যবহার-প্রনালী- তেজপাতা গুঁড়া করে নিতে হবে। এরপর টকদই মিশিয়ে তৈরি করে নিতে হবে হেয়ার প্যাক। এই প্যাক চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে। ৩০/৪০ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। নিয়মিত ব্যবহারে মাথার খুশকি দূর হবে।

উপকরন-

  • তেজপাতা- ৫/৬ টি
  • পানি- ২/৩ কাপ

ব্যবহার-প্রনালী- পানিতে তেজপাতা কিছুক্ষন ফুটিয়ে নিতে হবে। ৩/৪ মিনিট ফুটিয়ে পানি ঠান্ডা করে নিতে হবে। এরপর শ্যাম্পু করার পর তেজপাতার পানিতে চুল ধুয়ে নিতে হবে। এভাবে ১৫/২০ পর পানিতে চুল ধুয়ে নিতে হবে। এরফলে চুলের রুক্ষতা দূর হয়ে চুল হবে নরম, কোমল এবং মসৃণ।

এছাড়াও-

তেজপাতা সিদ্ধ পানিতে তোয়ালা দিয়ে মুখ ঢেকে ৫/৬ মিনিট স্টিম নিলে, ত্বকের ক্লান্তি দূর হয়ে ত্বক হবে সতেজ।

তেজপাতা সিদ্ধ পানিতে গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে ঠান্ডা করে দিনে দুইবার ত্বকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। 

No comments:

Post a Comment