Breaking

Sunday, 10 September 2023

চন্দন ব্যবহারের উপকারিতা

 চন্দন ব্যবহারের উপকারিতা

সান্টালাসি পরিবারের উদ্ভিদ হলো চন্দন। ১৫ থেকে ১৮ মিটার উচ্চতার এই উদ্ভিদের রয়েছে বহুমুখী উপকারিতা। এই চন্দন সাধারণত বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং কবিরাজি বা লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়।

চন্দন ব্যবহারের উপকারিতা-

  • ত্বকে চন্দন ব্যবহারে বলিরেখা দূর হয়।
  • ত্বকের প্রদাহ জনিত সমস্যা দূর করে চন্দনের প্যাক।
  • ব্রণ সহ একনে সমস্যা নিয়ন্ত্রণ করে।
  • মুখের দাগছোপ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • নিয়মিত চন্দন ব্যবহার ত্বককে টানটান করবে।

চন্দন দিয়ে তৈরি ফেসপ্যাক-

  • উপকরন-
  • চন্দন গুঁড়া
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- পরিমান মতো চন্দন গুঁড়ার সাথে গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে, গলা ঘাড়ে মেখে রাখতে হবে। এভাবে ১৫/২০ মিনিট রেখে প্যাক কিছুটা শুকিয়ে আসলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।এরফলে ত্বকের উজ্জ্বলতা আসবে।

উপকরন-

  • চন্দন গুঁড়া
  • মুলতানি মাটি
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- পরিমান মতো চন্দন গুঁড়ার সাথে মুলতানি মাটি এবং গোলাপজল মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে, গলা ঘাড়ে মেখে রাখতে হবে। এভাবে ১৫/২০ মিনিট রেখে প্যাক কিছুটা শুকিয়ে আসলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হবে।

উপকরন-

  • চন্দন গুঁড়া
  • মধু
  • কাঁচা হলুদ
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো চন্দন গুঁড়া, মধু, কাঁচা হলুদ এবং গোলাপজল মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে, গলা ঘাড়ে মেখে রাখতে হবে। এভাবে ২৫/৩০ মিনিট রেখে প্যাক কিছুটা শুকিয়ে আসলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রতিদিন এই প্যাক ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পাবে।

উপকরন-

  • চন্দন গুঁড়া
  • গুঁড়া দুধ
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়া বা চন্দনের তেল, গুঁড়া দুধ এবং গোলাপজল মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে, গলা ঘাড়ে মেখে রাখতে হবে। এভাবে ২০/২৫ মিনিট রেখে প্যাক কিছুটা শুকিয়ে আসলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

উপকরন-

  • চন্দন গুঁড়া
  • অ্যালোভেরা জেল

ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়া এবং অ্যালোভেরার জেল একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে নিতে হবে। এভাবে ১৫/২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক ত্বকের প্রদাহ জনিত সমস্যা দূর করবে। একই সাথে ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।

No comments:

Post a Comment