Breaking

Saturday, 9 September 2023

ত্বকে আখের রসের উপকারিতা

 ত্বকে আখের রসের উপকারিতা

আখ বা ইক্ষু বর্ষজীবি উদ্ভিদ। নানা পুষ্টি উপাদানে ভরপুর আখ মানব জাতির বিভিন্ন উপকারে আসে। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে, শরীরে শক্তির মাত্রা বৃদ্ধি করে। ত্বক ও চুলে পুষ্টির যোগান দেয়।

আখের রসে ত্বক সুন্দর-

  • বলিরেখা প্রতিহত করে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।
  • আখের রস ব্যবহারের ফলে লেপকুপে অতিরিক্ত তেল জমতে পারে না। ফলে ব্রণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
  • আখের রস ব্যবহারে ত্বক নরম কোমল হবে।
  • ব্রণের দাগসহ অন্যান্য দাগও দূর করতে কার্যকর।
  • সব ধরনের ত্বকের জন্য আখের রস উপকারী।

ত্বকের যত্নে আখের রসের ফেস প্যাক-

উপকরন-

  • আখের রস- ২ চা চামচ
  • মধু- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- আখের রসে মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে ত্বক প্রাকৃতিক ভাবে ময়েশ্চারাইজড হবে।

উপকরন-

  • আখের রস- ১ চা চামচ
  • পাঁকা পেঁপে- ২ চা চামচ

ব্যবহার-প্রনালী- পাঁকা পেঁপে চটকে এরসাথে আখের রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে রোদে পোড়া কালচে দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে। পাশাপাশি ত্বকের অবাঞ্ছিত লোম দূর হবে।

উপকরন-

  • আখের রস- ২ চা চামচ
  • কফির গুঁড়া - ২ চা চামচ
  • কমলার রস- ১/২ চা চামচ

ব্যবহার-প্রনালী- কফির গুঁড়ার সাথে আখের রস এবং সমান্য কমলার রস মিশিয়ে ত্বকে লাগিয়ে ২/৩ মিনিট রেখে হালকা হাতে ধীরে-ধীরে স্ক্রাবিং করে নিতে হবে। এরফলে ত্বকের মরা চামড়া দূর হবে। এবং ত্বক হবে উজ্জ্বল মসৃণ।

উপকরন-

  • আখের রস- ২ চা চামচ
  • মুলতানি মাটি- ২ চা চামচ

ব্যবহার-প্রনালী- আখের রস এবং মুলতানি মাটি মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখের ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর প্যাক কিছুটা শুকিয়ে আসলে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে ত্বককে নরম, কোমল এবং সুন্দর করবে।


No comments:

Post a Comment