Breaking

Monday, 11 September 2023

ত্বকের যত্নে চারকোলের ফেসপ্যাক

ত্বকের যত্নে চারকোলের ফেসপ্যাক

চারকোল কি- কয়লা যা ইংরেজিতে অ্যাকটিভেটেড চারকোল হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের কাছে চারকোল একটি প্রয়োজনীয় এবং পছন্দের উপাদান। কারণ বিভিন্ন গুণাগুণ সমৃদ্ধ অ্যাকটিভেটেড চারকোল ত্বক, দাঁত এমনকি ঔষধেও ব্যবহার হয়ে আসছে।

ত্বকের যত্নে চারকোলের উপকারিতা- অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান সমৃদ্ধ চারকোল ত্বকের যত্নে ভীষণ উপযোগী। যেমন-

  • ত্বককে সংক্রাম জনিত সমস্যা থেকে রক্ষা করে।
  • ত্বকে চারকোল ব্যবহারের ফলে ত্বক নরম এবং দ্রুত উজ্জ্বল হয়।
  • ত্বককে বার্ধক্যের ছাপ থেকে রক্ষা করে।
  • ত্বকের সানবার্ন, কালচে দাগছোপ দূর করে।
  • ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সহ একনে সমস্যার সমাধান করে।

চারকোলের ফেসপ্যাক-

উপকরন-

  • পরিমান মতো অ্যাকটিভেটেড চারকোল
  • অ্যালোভেরা জেল- ২ টেবিল চামচ
  • টি ট্রি অয়েল বা গোলাপজল- ৪/৫ ফোঁটা

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো চারকোল গুঁড়া নিয়ে এরসাথে অ্যালোভেরার জেল এবং টি ট্রি অয়েল বা গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চোখের চারপাশ বাদ দিয়ে খুব সাবধানে ত্বকে লাগিয়ে নিতে হবে। ১৫/২০ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

উপকরন-

  • পরিমান মতো  চারকোল
  • অ্যালোভেরা জেল- ২ টেবিল চামচ
  • হলুদ- ১/২ চা চামচ
  • গোলাপজল- ১ চামচ

ব্যবহার-প্রনালী- চারকোল গুঁড়া নিয়ে এরসাথে অ্যালোভেরার জেল এবং হলুদ এবং গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। ঘন এই প্যাক চোখের চারপাশ বাদ দিয়ে খুব সাবধানে মুখে, গলায় লাগিয়ে নিতে হবে। ১৫/২০ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

উপকরন-

  • পরিমান মতো  চারকোল
  • ডিমের সাদা অংশ- ১ টি
  • লেবুর রস- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- চারকোল গুঁড়া নিয়ে এরসাথে ডিমের সাদা অংশ এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চোখের চারপাশ বাদ দিয়ে খুব সাবধানে ত্বকে লাগিয়ে নিতে হবে। ১৫/২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

উপকরন-

  • চারকোল ক্যাপসুল- ২ টি
  • আপেল সিডর ভিনেগার- ২ চা চামচ
  • এসেনশিয়াল অয়েল- ৪/৫ ফোঁটা
  • ক্লে- ২ চা চামচ

ব্যবহার-প্রনালী- চারকোল ক্যাপসুল, ক্লে, আপেল সিডর ভিনেগার এবং এসেনশিয়াল অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে লাগিয়ে নিতে হবে। ১৫/২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। এতে ত্বকের তেলতেলে ভাব দূর করে ত্বককে ব্রণ, একনে সমস্যা থেকে মুক্তি দেবে।


No comments:

Post a Comment