তৈলাক্ত ত্বকের সেরা স্ক্রাব
ত্বকের সার্বিক সুস্থ্যতার একটি গুরুত্বপূর্ণ
অংশ হলো স্ক্রাবিং। এরফলে ত্বকের মরা চামড়া দূর হয় এবং ত্বক সজীব হয়। তবে নিয়ম মেনে
স্ক্রাবিং না করলে ত্বকের ভালো ফলাফল না হয়ে, বরং ত্বকের ক্ষতি হয়।
স্ক্রাবিং-এর প্রয়োজনীয়তা-
- স্ক্রাবিং এর ফলে ত্বকের মরা চামড়া দূর হয়।
- ত্বকের রুক্ষতা দূর হয়ে ত্বক নরম ও কোমল হয়।
- ত্বকের দাগছোপ ও ময়লা দূর হয়।
- ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়।
- ত্বকের ময়লা দূর হয় এবং ত্বক মসৃণ হয়। যার ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
তৈলাক্ত ত্বকের সেরা স্ক্রাব-
উপকরন-
- বেসন
- কাঁচা হলুদ
- সামান্য পানি
ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো
বেসন নিয়ে এরসাথে সামান্য কাঁচা বা গুঁড়া হলুদ এবং সামান্য পানি দিয়ে ত্বকে লাগিয়ে
কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১২/১৫ মিনিট পরে কিছুটা শুকিয়ে আসলে হালকা হাতে স্ক্রাব
করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
উপকরন-
- চিনি
- লেবুর রস
ব্যবহার-প্রনালী- চিনির সাথে লেবুর রস
মিশিয়ে মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে ২/৩ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে।
এরফলে ত্বক হবে উজ্জ্বল, স্বাস্থ্যকর। স্ক্রাবিং এর ফলে ত্বক গভীর থেকে পরিষ্কার থাকবে।
ফলে ত্বক বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুইদিন ব্যবহার
করবেন।
উপকরন-
- চালের গুঁড়া
- মধু
ব্যবহার-প্রনালী- চালের গুঁড়ার সাথে মধু
মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে হালকা হাতে ধীরে-ধীরে
২/৩ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে।
উপকরন-
- পাঁকা পেঁপে
- মধু
ব্যবহার-প্রনালী- পাঁকা পেঁপে চটকে এরসাথে
মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে ঘাড়ে লাগিয়ে নিতে হবে। এরপর ১২/১৫
মিনিট অপেক্ষা করে ধীরে-ধীরে স্ক্রাবিং করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। পাঁকা পেঁপে
তৈলাক্ত ত্বকের জন্য ভীষণ উপকারী।


No comments:
Post a Comment