Breaking

Wednesday, 13 September 2023

টাকের কারণ অ্যালোপেসিয়া

 টাকের কারণ অ্যালোপেসিয়া

সাধারণত বংশগত কারণে অ্যালোপেসিয়া রোগটি হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা যখন চুলের ফলিকলগুলোকে আক্রমণ করে, তাকে বলা হয় অ্যালোপেসিয়া এরিয়াটা। এই রোগের সবচেয়ে বেশি প্রভাব পড়ে মাথার তালুতে। এ রোগে আক্রান্ত হলে মাথার তালুতে গোল-গোল এবং ডিম্বকৃতির মতো টাক হয়ে যায়। এবং চুল ঝরে পড়ে। এমনকি ভ্রুর লোমও ঝরতে শুরু করে।

অ্যালোপেসিয়া এরিয়াটা হবার কারণ-

  • শ্বেত রক্ত কণিকার হেয়ার ফলিকলকে আঘাতের কারণে এই রোগ হতে পারে।
  • জেনেটিক বা বংশগত কারণে এই রোগ হতে পারে বলে গবেষকরা জানিয়েছেন।
  • আবার অনেক সময় এলার্জি, থাইরয়েডের সমস্যা এমনকি ডায়াবেটিসের ফলে এই রোগ হতে পারে।

এছাড়াও যাদের শ্বেতি রোগ আছে, তাদের ক্ষেত্রেও এই রোগের সম্ভবনা রয়েছে।

অ্যালোপেসিয়া এরিয়াটার লক্ষণ-

  • অস্বাভাবিক ভাবে চুল ঝরে পড়ে, এবং মাথার তালুতে গোলাকার টাক পড়ে যায়।
  • নখে পরিবর্তন আসে অর্থাৎ নখগুলো পাতলা, নরম এবং ভঙ্গুর হয়ে যায়।
  • অ্যালোপেসিয়া এরিয়াটার ফলে নখে সাদা বা ছোপ ছোপ দাগ হতে পারে।
  • মাথার গোলাকার টাকে চুলকানি এবং জ্বালার অনুভূতি হয়।
  • এছাড়াও থাইরয়েড, সোরিয়াসিস, আইবিডি আর্থ্রাইটিস সহ নানা ধরনের অটোইমিউন রোগ হতে পারে।
  • অ্যালোপেসিয়া এরিয়াটার ফলে চুল পড়ার পাশাপাশি চুল অস্বাভাবিক ভাবে সাদা হয়ে যেতে পারে।

ঘরোয়া উপাদানে অ্যালোপেসিয়া এরিয়াটার চিকিৎসা-

উপকরন-

  • পেঁয়াজ
  • রসুন

ব্যবহার-প্রনালী- পেঁয়াজ এবং রসুন ব্লেন্ড করে রস তৈরি করে নিতে হবে। এই রস মাথার যে অংশে চুল ঝরে টাক পড়ে ফাকা হয়ে গেছে, সেখানে লাগিয়ে নিতে হবে। ভাল ফলাফলের জন্য সপ্তাহে অন্তত চারদিন এই রস লাগালে উপকার পাওয়া যাবে।

উপকরন-

  • গ্রিন টি

ব্যবহার-প্রনালী- চা খাওয়ার পর চা পাতা বেটে মাথার যে অংশে চুল ঝরে টাক পড়ে ফাকা হয়ে গেছে, সেখানে লাগিয়ে নিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও নানা পুষ্টি উপাদানে ভরপুর গ্রিন টি নতুন চুল গজাতে সাহায্য করে।

উপকরন-

  • রোজমেরি তেল
  • মধু
  • নারকেল দুধ

ব্যবহার-প্রনালী- নারকেল দুধ তৈরি করে এরসাথে রোজমেরি তেল এবং মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ মাথার যে অংশে চুল ঝরে টাক পড়ে ফাকা হয়ে গেছে, সেখানে লাগিয়ে নিতে হবে।

যেহেতু অ্যালোপেসিয়া এরিয়াটা একটা রোগ, তাই প্রথমে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। ডাক্তারের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহন করতে হবে। আর এর পাশাপাশি ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এই উপাদান ব্যবহারের ফলে তেমন কোন ক্ষতি হবে না। বরং উপকার পাওয়া যাবে। আর এই রোগ যাতে ছড়িয়ে না যায়, তাই দেরি না করে প্রথম থেকেই চিকিৎসা নিতে হবে।


No comments:

Post a Comment