Breaking

Thursday, 14 September 2023

সানস্ক্রিনের উপকারিতা

 সানস্ক্রিনের উপকারিতা

সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে পড়ার ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে প্রয়োজন ত্বকের সুরক্ষা। সানস্ক্রিন ত্বককে সুরক্ষা দিতে পারে। কারণ ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ উপাদান। যেমন- জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড। সাধারণত SPF অর্থাৎ সান প্রোক্টেশন ফ্যাক্টরের উপরে সানস্ক্রিনের প্রভাব নির্ভর করে। SPF এর পরিমান যত বেশি হবে সেই সানস্ক্রিন ত্বকের জন্য তত বেশি সুরক্ষিত হবে।

বিভিন্ন সানস্ক্রিনে SPF এর মাত্রা বিভিন্ন ধরনের হয়। বিশেষজ্ঞদের মতে ৩০ থেকে ৫০ মাত্রা পর্যন্ত SPF এর সানস্ক্রিন ব্যবহার ত্বকের জন্য সবচেয়ে ভালো।

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম-

বাইরে যাওয়ার অন্তত ১০ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে। ভালো ফলাফল পেতে প্রতি দুই ঘন্টা পর-পর সানস্ক্রিন ত্বকে লাগিয়ে নিতে হবে। এমনকি মেঘলা আকাশ এবং বৃষ্টির দিনেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়। সানস্ক্রিন লাগানোর সময় চোখের নিচেও লাগিয়ে নিতে হবে। এতে চোখের কালচে ভাব দূর হওয়ার পাশাপাশি চোখের নিচের ফোলা ভাব তৈরি হওয়ার সম্ভবনা কম হবে।  

সানস্ক্রিন ব্যবহারের উপকারিতা-

সানস্ক্রিন ব্যবহারের সবচেয়ে বড় সুবিধাই হলো সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষা করা। এছাড়াও-

  • ত্বককে ট্যান পড়া থেকে রক্ষা করে।
  • ব্রণের দাগসহ অন্যান্য দাগছোপ দূর করতে সাহায্য করে।
  • বলিরেখা কমিয়ে ত্বককে অকাল বার্ধক্য থেকে মুক্ত রাখে।
  • ত্বকের সুস্থ্যতা বজায় রাখে।
  • একনে পিগমেন্টেশন সমস্যার সমাধান করে।
  • স্কিন ক্যান্সার প্রতিরোধ করতে ভূমিকা রাখে।

সানস্ক্রিন ব্যবহারে করণীয়-

  • সানস্ক্রিন স্কিনের ধরনের সাথে মানানসই হবে কিনা, তা বুঝতে প্যাচ টেস্ট করে নিতে পারেন। এরফলে এলার্জি বা অন্য কোন ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষা পাবেন।
  • সানস্ক্রিন ব্যবহারে অতিরিক্ত ঘাম হলে, সেক্ষেত্রে সানস্ক্রিনে কিছুটা পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন।
  • বাইরে থেকে ফিরে সানস্ক্রিনের কার্য ক্ষমতা শেষ হলে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

No comments:

Post a Comment