ত্বকে সিরাম ব্যবহার
সিরাম যা ত্বককে অনেক বেশি
চকচকে এবং আর্দ্র রাখতে সাহায্য করে। ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ সিরাম। যা ত্বক পরিষ্কার
করার পর হালকা ভেজা ত্বকে লাগালে ত্বকে সুফল পাওয়া যায়।
সিরাম ব্যবহারের উপকারিতা-
- নিয়মিত ত্বকে সিরাম ব্যবহারের ফলে ত্বক ভীতর থেকে দৃঢ় এবং মজবুত হয়।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
- সিরাম ব্যবহারে ত্বক আর্দ্র থাকে।
- সিরাম ব্যবহারের ফলে ত্বক সতেজ দেখায়।
ঘরোয়া ভাবে সিরাম তৈরি-
উপকরন-
- রোজহিপ অয়েল- ১ চা চামচ
- জোজোবা অয়েল- ১ চা চামচ
- ভিটামিন ই অয়েল- ৮/১০ ফোঁটা
- ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল- ৭/৮ ফোঁটা
ব্যবহার-প্রনালী- সবগুলো
উপকরন একসাথে মিশিয়ে একটি কাঁচের স্প্রে বোতলে ভরে নিতে পারেন। অথবা শুধু কাঁচের বোতলে
ভরে নিয়ে ড্রপার দিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে অবশ্যই
বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সিরাম ত্বককে স্ট্রেস থেকে
রক্ষা করবে। এরফলে ত্বকে বয়সের ছাপ পড়বে না।
উপকরন-
- গ্রেপসিড অয়েল-২ চা চামচ
- জোজোবা অয়েল- ২ চা চামচ
- লেমন এসেনশিয়াল অয়েল- ৪/৫ ফোঁটা
ব্যবহার-প্রনালী- সবগুলো
উপকরন একসাথে মিশিয়ে একটি কাঁচের স্প্রে বোতলে ভরে নিতে পারেন। অথবা শুধু কাঁচের বোতলে
ভরে নিয়ে ড্রপার দিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে বোতলটি
ঝাঁকিয়ে নিতে হবে। এই সিরাম ত্বকের কালচে দাগছোপ দূর করে ত্বককে প্রাকৃতিক ভাবে চকচকে
এবং উজ্জ্বল করে।
উপকরন-
- অর্গান অয়েল-১ চা চামচ
- রোজহিপ অয়েল- ১ চা চামচ
- ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল- ৮/১০ ফোঁটা
ব্যবহার-প্রনালী- সবগুলো
উপকরন একসাথে মিশিয়ে একটি কাঁচের স্প্রে বোতলে ভরে নিতে পারেন। অথবা শুধু কাঁচের বোতলে
ভরে নিয়ে ড্রপার দিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে বোতলটি
ঝাঁকিয়ে নিতে হবে। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল সমৃদ্ধ এই সিরাম ত্বকের আর্দ্রতা ধরে
রাখতে ভীষণ কার্যকর।
উপকরন-
- আমন্ড অয়েল-১ চা চামচ
- অ্যাভোকাডো অয়েল- ১ চা চামচ
- রোজ এসেনশিয়াল অয়েল- ৮/১০ ফোঁটা
- স্যান্ডালউড অয়েল- ৭/৮ ফোঁটা
ব্যবহার-প্রনালী- সবগুলো
উপকরন একসাথে মিশিয়ে একটি কাঁচের স্প্রে বোতলে ভরে নিতে পারেন। অথবা শুধু কাঁচের বোতলে
ভরে নিয়ে ড্রপার দিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে বোতলটি
ঝাঁকিয়ে নিতে হবে। ত্বকে পুষ্টি সরবরাহ করে ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে।
ত্বকের যত্নে সিরাম গুরুত্বপূর্ণ। তবে
ত্বকে কোন সমস্যা থাকলে, সিরাম ব্যবহার বন্ধ রেখে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে
হবে।

No comments:
Post a Comment