Breaking

Sunday, 17 September 2023

ঘুমের প্রয়োজনীতা

 ঘুমের প্রয়োজনীতা

মানুষ সহ অন্যান্য প্রানীর দৈনন্দিন কর্মকান্ডের ফাঁকে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো ঘুম বা নিদ্রা। ঘুমন্ত অবস্থায় ক্রিয়া-প্রতিক্রিয়া স্তিমিত থাকে এবং উত্তেজনার ক্ষমতা হৃাস পায়।

ঘুমের উপকারিতা বা প্রয়োজনীতা-

শরীরের সুস্থ্যতার জন্য নিয়মিত ঘুম প্রয়োজন। ঘুমের মাধ্যমে সারাদিনের ক্লান্তি দূর হয়। প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানো প্রয়োজন। তবে অনেকের ঘুম আসে না। ঘুম না আসা বা অনিয়মিত ঘুমের কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

  • দৈনিক পর্যাপ্ত ঘুম না হলে বা কম হলে উচ্চ রক্তচাপ এবং হাইপার টেনশনের ঝুকি বেড়ে যায়।
  • ঘুমের অভাবে শরীরের লিভিং অরগানিজমগুলো ঠিক মতো কাজ করতে পারে না। এর ফলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।
  • ঘুমন্ত অবস্থায় শরীরের অন্যান্য অংশের মতো হৃদপিন্ড এবং রক্তনালি গুলোও বিশ্রাম পায়। কিন্তু যদি ঘুম কম হয়, সেক্ষেত্রে কার্ডিওভাসকুলার সমস্যা বেড়ে গিয়ে হার্টে সমস্যা তৈরি করে।
  • পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরে ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়। যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
  • মস্তিষ্ককে কার্যক্ষম বা সক্রিয় রাখতে প্রয়োজন পর্যাপ্ত ঘুমানো।
  • শরীরের লিভিং অরগানিজমগুলো ঠিক মতো কাজ করার জন্য দরকার নিয়মিত ঘুমানো। ঘুমানোর ফলে শরীরের ঘাটতি পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
  • প্রতিদিন পর্যাপ্ত ঘুমানোর ফলে হজমে সহায়ক পাচক রসগুলো সঠিক মাত্রায় নিঃসরণ হয়। এবং হজম ক্রিয়া সম্পন্ন হয়।

ত্বকের যত্নেও দরকার পর্যাপ্ত ঘুম।

  • ঘুমের কারণে শরীর বিশ্রাম পায়। পর্যাপ্ত ঘুমের কারণে ত্বক উজ্জ্বল এবং মসৃণ দেখায়।
  • রাতে ঘুমের অভাবে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। এর ফলে চোখের নিচে ডার্ক সার্কেল এবং ফোলা ভাবের সৃষ্টি হয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে।
  • চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ঘুমের কারণে ত্বকে নতুন কোলাজেন তৈরি হয়। যা ত্বকের গঠন দৃঢ় করে এবং ত্বককে বলিরেখা থেকে মুক্ত রাখে।
  • ঘুমের অভাবে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে পড়ে। তাই ত্বকের সুরক্ষায় নিয়মিত পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন, এতে দাগমুক্ত উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।

No comments:

Post a Comment