গ্রি টির হেয়ার প্যাক
গ্রিন টির উপকারিতা-
- অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- গ্রিন টি ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
- দুধ ও চিনি ছাড়া গ্রিন টি পান করলে ওজন নিয়ন্ত্রণ করে এবং পেটের অতিরিক্ত মেদ ঝরাতে বিশেষ ভূমিকা পালন করে।
- গ্রিন টি শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে।
- বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানে ভরপুর গ্রিন টি শরীরে বিপাক ক্রিয়া বাড়ায়।
- গ্রিন টি দাঁতের ক্ষয় রোধ করে এবং মাড়িকে মজবুত করে।
- ত্বক ও চুলের যত্নেও গ্রিন টি খুবই উপকারি।
গ্রি টির হেয়ার প্যাক-
উপকরন-
- গ্রিন টি- ২ চা চামচ
- নারকেল তেল- ২ চা চামচ
- অলিভ অয়েল- ২ চা চামচ
- ডিমের কুসুম- ১ টি
ব্যবহার-প্রনালী- গ্রিণ টির
সাথে নারকেল তেল, অলিভ অয়েল এবং ডিমের কুসুম দিয়ে তৈরি করে নিতে হবে হেয়ার প্যাক। এই
প্যাক চুল এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে। ২০/২৫ মিনিট পরে যে কোন হারবাল
শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
উপকরন-
- গ্রিন টি- ৪ চা চামচ
- নারকেল তেল- ২ চা চামচ
- লেবুর রস- অর্ধেক টা
ব্যবহার-প্রনালী- গ্রিণ টির
সাথে নারকেল তেল এবং লেবুর রস মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল
এবং মাথার ত্বকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর ২৫/৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু
করে চুল ধুয়ে নিতে হবে।
উপকরন-
- গ্রিন টি- ২ চা চামচ
- অলিভ অয়েল- ২ চা চামচ
- রসুন কোয়া- ৭/৮ টি
ব্যবহার-প্রনালী- রসুন থেঁতলে
ম্যাশ করে এরসাথে গ্রিন টি এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। ভেজা চুলে
এই প্যাক লাগিয়ে অপেক্ষা করতে হবে। ২০/২৫ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
উপকরন-
- গ্রিন টি- ২ চা চামচ
- মেথি- ২ চা চামচ
ব্যবহার-প্রনালী- মেথি রাতে
পানিতে ভিজিয়ে পরদিন ব্লেন্ড করে এরসাথে গ্রিন টি মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।
এই প্যাক চুল লাগিয়ে নিতে হবে। এরপর ২৫/৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে
নিতে হবে।
এছাড়াও গ্রিন টি ফুটন্ত পানিতে
পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর এই পানি ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে নিয়ে শ্যাম্পু
করা ভেজা চুলে স্প্রে করে প্রায় ৩০/৪০ মিনিট অপেক্ষা করে পানিতে চুল ধুয়ে নিতে হবে।

No comments:
Post a Comment