Breaking

Tuesday, 19 September 2023

ত্বকে ওমেগা-৩

 ত্বকে ওমেগা-৩

স্নেহজ অ্যাসিড এক ধরনের জৈব যৌগ যা ইংরেজিতে ফ্যাটি অ্যাসিড হিসেবে পরিচিত। ফ্যাটি অ্যাসিড মূলত সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং বহু- অসম্পৃক্ত এই তিন ধরনের হয়। সাধারণত আমাদের ত্বক, মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড খুবই উপকারী।


ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার-

বিভিন্ন ধরনের মাছ ওমেগা-৩ ভালো উৎস। যেমন-

  • ইলিশ মাছ
  • টুনা ফিস
  • সার্ডিন ফিস
  • স্যামন ফিস
  • ট্রাউট
  • হেরিং এবং
  • কড মাছের তেল।
মাছ ছাড়াও আরও কিছু খাবারে ওমেগা-৩ অল্প পরিমাণে পাওয়া যায়। যেমন-
  • তিসির তেল
  • ওয়ালনাট
  • ক্যানোলা ওয়েল,
  • চিয়া সিড
  • সয়াবিন সহ সবুজ শাকসবজি ইত্যাদি।

ওমেগা-৩ ভূমিকা-

  • শরীরকে ভীতর থেকে ফিট রাখতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডকে অস্বীকার করার উপায় নাই। ওমেগা-৩ এক ধরনের অসম্পৃক্ত চর্বি যা দেহের নানা উপকার করে।
  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের পরিমাণ এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায়।
  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ডায়াবেটিস সহ ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।
  • বিভিন্ন মানসিক রোগ এবং বিষন্নতা কাটাতে সাহায্য করে।
  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আথ্রাইটিস এবং অসটিওপোরোসিস কমাতে সহায়তা করে।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
  • শিশুর সুস্থ্য স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে সাহায্য করে।

ত্বকে ওমেগা-৩ এর ভূমিকা-

  • অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ওমেগা-৩ ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।
  • ত্বককে ময়েশ্চারাইজড এবং নরম করে ওমেগা-৩
  • ত্বকের লালচে ভাব দূর করতে সহায়তা করে।
  • ওমেগা-৩ ত্বকের ক্ষত জনিত সমস্যা দ্রুত নিরাময় করে।
  • ওমেগা-৩ স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায়।
  • ব্রণ, একনে তৈরিকারী ব্যাকটেরিয়াগুলো দমন করে ওমেগা-৩
  • ওমেগা-৩ ডার্মাটিটিস, একজিমা এবং সোরিয়াসিসের মতো স্কিন সমস্যা সমাধানে ভীষণভাবে উপযোগী।

খাবারের পাশাপাশি ওমেগা-৩ ক্যাপসুলও খেতে পারেন। তবে ভালো ফলাফল পেতে ডাক্তারের সাথে পরামর্শ করে ওমেগা-৩ সাপ্লিমেন্ট খাওয়ার মাত্রা এবং সময় নির্ধারণ করে নিতে হবে।

No comments:

Post a Comment