Breaking

Wednesday, 20 September 2023

রোজহিপ অয়েলে ত্বকের যত্ন

রোজহিপ অয়েলে ত্বকের যত্ন

রোজহিপ হলো এক প্রজাতির বন্য গোলাপের একটি চাপা বীজের তেল। যা ত্বকের যত্নে ভীষণ কার্যকর। এছাড়াও রোজহিপ রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থারাইটিস উপশমে কার্যকর হতে পারে।

ত্বকে রোজহিপ অয়েলের উপকারিতা-

  • অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ রোজহিপ অয়েল ত্বকের প্রদাহ জনিত সমস্যা দূর করে।
  • ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে আর্দ্র রাখে।
  • রোজহিপ অয়েল ব্যবহারের ফলে ত্বক দ্রুত কোমল হয়।
  • ত্বকের স্ট্রেচ মার্কসহ একনের দাগ দূর করে রোজহিপ অয়েল।
  • রেটিনোয়েড উপাদান সমৃদ্ধ রোজহিপ অয়েল ত্বক দ্রুত উজ্জ্বল করে।
  • রোজহিপ অয়েল রয়েছে লিনোলিক অ্যাসিড, যা ব্রণ প্রতিরোধ করতে সহায়তা করে।
  • বলিরেখা দূর করে ত্বককে চির তরুণ রাখতে ভীষণ কার্যকর।
  • কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে ত্বককে টানটান রাখে।
  • সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।

রোজহিপ অয়েলের পুষ্টি উপাদান-

  • ভিটামিন-এ, সি, ই
  • ফ্যাটি অ্যাসিড
  • অ্যান্টিঅক্সিডেন্ট
  • লাইসোপিন।
  • অ্যান্টি-ইনফ্ল্যামেটরি 

ত্বকে রোজহিপ অয়েল ব্যবহার-পদ্ধতি-

  • ত্বকে রোজহিপ অয়েল ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট করা উচিত।
  • রোজহিপ অয়েল ২/৩ ফোঁটা সরাসরি মুখে ব্যবহার করতে পারেন। আবার ময়েশ্চারাইজারের সাথে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে।
  • দৈনিক দুইবার এই অয়েল ত্বকে ব্যবহার করতে পারেন।
  • রোজহিপ অয়েল ত্বকে মাখিয়ে হাতের তালুর সাহায্যে ধীরে-ধীরে ম্যাসাজ করে নিতে হবে।
  • ফেসপ্যাকের সাথে মিশিয়েও এই অয়েল ব্যবহার করতে পারেন।

ত্বকে এ্যালার্জি বা অন্য কোন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে এই তেল ব্যবহার করা উচিত। এছাড়াও সংবেদনশীল ত্বকের ব্যাপারেও এই তেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। এই অয়েল ব্যবহারে কোন সমস্যা না হলেও যদি কখনোও রোজহিপ অয়েল ব্যবহার করতে গিয়ে ত্বকে কোন ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে ব্যবহার বন্ধ রেখে আগে ডাক্তারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে।

No comments:

Post a Comment