Breaking

Sunday, 3 September 2023

মেলানিন কি এবং কাজ

মেলানিন কি এবং কাজ

মেলানিন হলো ত্বকের এক ধরনের রঞ্জক পদার্থ, যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয়, যা ত্বক, চুলের রঙ নির্ধারণ করে।

মেলানিন নিয়ন্ত্রণ করবে যেসব খাবার-

  • দই
  • পনির
  • গ্রিন টি
  • সবুজ শাকসবজি
  • চিয়া সিড
  • গাজর
  • আমন্ডস
  • ব্রোকলি
  • টমেটো
  • কুমড়োর বড়ি

ত্বকে মেলানিনের পরিমান বৃদ্ধি পেলে ত্বক, চুল কালো হয়ে যায়। বিভিন্ন কারণে মেলানিনের পরিমাণ বেড়ে যেতে পারে। যেমন-

  • বংশগত
  • জাতিগত কারণে
  • অতিরিক্ত সূর্য রশ্মির প্রভাব।

চুলের যত্নে মেলানিন সমৃদ্ধ খাবার-

মেলানিনের অভাবে চুলের স্বাভাবিক রঙ হারিয়ে চুল ধূসর হয়ে যায়। তাই প্রয়োজন মেলানিন সমৃদ্ধ খাবার। যেমন-

  • লাল বাঁধাকপি- এতে রয়েছে ভিটামিন সি, সালফার। যা চুলের যত্নে প্রয়োজনীয়। প্রাকৃতিক উপাদান সালফার যা চুলের কেরাটিন তৈরি করে এবং পিগমেন্টেশন বাড়ায়।
  • অ্যাভোকাডো- ভিটামিন ই সমৃদ্ধ অ্যাভোকাডো নিয়মিত খাওয়া এবং প্যাক হিসেবে চুলে ব্যবহারের ফলে রোদে পোড়া ভাব প্রতিরোধ করে চুলের অকাল পক্কতা দূর করবে।
  • ডার্ক চকলেট- অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি, ডি, ই সমৃদ্ধ ডার্ক চকলেট মেলানিনের গঠনকে বাড়িয়ে চুলের অকাল ধূসর বা বিবর্ন হয়ে যাওয়া প্রতিরোধ করে।
  • গাজর- বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গাজর নিয়মিত খাবার ফলে মেলানিন বৃদ্ধি পাবে, যা চুলকে কালো রাখতে সাহায্য করবে।

এছাড়াও মটরশুটি, সাইট্রাস ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উৎস।

মেলানিনের অভাব-

শরীরে মেলানিন বেড়ে গেলে ত্বক এবং চুল যেমন কালো হয়। তেমনি মেলানিন কমে গেলে ত্বক এবং চুলের রঙ ফ্যাকাশে সাদা হয়ে যেতে থাকে। মেলানিন মাত্রাতিরিক্ত হারে কমে গেলে শ্বেতী রোগের সৃষ্টি হতে পারে।
বিভিন্ন কারণে শরীরে মেলানিনের অভাব হতে পারে। যেমন-
  • সাধারণত বয়স বাড়ার ফলে শরীরে মেলানিনের উৎপাদন কমে যায়।
  • ধূমপান মেলানিনের ঘাটতির ঝুঁকি বাড়িয়ে দেয়।
  • ভিটামিন বি৫, বি৬ এবং বি৯ মেলানিন উৎপাদনের জন্য খুবই প্রয়োজন। শরীরে এই সকল ভিটামিনের অভাবে মেলানিনের অভাব দেখা যায়।
  • সূর্যের ক্ষতিকারক রশ্মি শরীরে ফ্রি র‌্যাডিক্যাল তৈরি করে যা অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে চুলের প্রোটিন এবং ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে চুলকে বিবর্ন ধূসর করে ফেলে।
  • মানসিক স্ট্রেসের ফলে শরীরে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে। ফলে চুলের স্টেম সেল ধ্বংস করে চুলকে ধূসর করে তুলে।


No comments:

Post a Comment