চুলের দুর্গন্ধ দূর ঘরোয়া উপায়ে
শরীরের অন্যান্য অংশের মতো মাথার ত্বকেও
ধুলো, বালি, ঘাম এবং ময়লা জমে দুর্গন্ধ ছড়ায়। আবার অনেক সময় শরীরে হরমোনের তারতম্যের
কারণেও এমনটা হতে পারে। এছাড়াও-
- সবসময় টুপি বা স্কার্ফ দিয়ে চুল এবং মাথা ঢেকে রাখার ফলে, ঘেমে দুর্গন্ধ হয়।
- সস্তা মানের অতিরিক্ত ক্ষতিকর রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে মাথার ত্বকের ক্ষতি হয়। এরফলে ইনফেকশন থেকে দুর্গন্ধ হতে পারে।
- গরমে অতিরিক্ত আমিষ, ইষ্ট এবং শর্করাযুক্ত খাবার খাওয়ার ফলেও মাথার ত্বক এবং চুলে দুর্গন্ধ হতে পারে।
- নারীদের ক্ষেত্রে লম্বা এবং ঘন চুল প্রতিদিন ধোয়া সম্ভব হয় না। ফলে ময়লা থেকে দুর্গন্ধ হতে পারে। আবার এই চুল ধোয়ার পর ঠিক মতো না শুকালেও, ভেজা দুর্গন্ধ হতে পারে।
- মাথার ত্বকে সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদির কারণেও চুলে দুর্গন্ধ হতে পারে।
ঘরোয়া উপায়ে
দুর্গন্ধ দূর-
উপকরন-
- টমেটো
ব্যবহার-প্রনালী-
চুলের প্রয়োজন মতো টমেটো ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ২০/৩০
মিনিট চুলে রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। টমেটোর পিএইচ
উপাদান চুল পরিষ্কার রাখতে সাহায্য করে। এরফলে চুল হবে ঝরঝরে এবং উজ্জ্বল। ভালো
ফলাফল পেতে সপ্তাহে দুইদিন টমেটোর মিশ্রণ চুলে ব্যবহার করতে পারেন।
উপকরন-
- আপেল সিডার ভিনেগার
- লেবু
- পানি
ব্যবহার-প্রনালী-
শ্যাম্পু করার পর আপেল সিডার ভিনেগার, লেবু রস এবং পানি মিশিয়ে চুল ধুয়ে নিন।
কিছুক্ষন রেখে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে মাথার ত্বক পরিষ্কার হবে এবং
ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে চুলের দুর্গন্ধ দূর হবে।
উপকরন-
- বেকিং সোডা
- পানি
ব্যবহার-প্রনালী-
চুলের প্রয়োজন মতো বেকিং সোডা এবং পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই
পেস্ট শ্যাম্পু করা শুকনো চুলে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ৫/৬ মিনিট পরে
পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এরফলে চুলের দুর্গন্ধ দূর হবে এবং চুলের অতিরিক্ত
তৈলাক্ততা দূর হবে।
উপকরন-
- অ্যালোভেরা
ব্যবহার-প্রনালী-
শ্যাম্পু করার পর চুল এবং স্ক্যাল্পে অ্যালোভেরার জেল লাগাতে হবে। ১৫/২০ মিনিট পরে
চুল ধুয়ে নিতে হবে। এরফলে খুশকি দূর করে চুলের দুর্গন্ধ করবে। এছাড়াও অ্যালোভেরা
চুলের কন্ডিশনারের কাজ করবে।
উপকরন-
- পেঁয়াজের রস
ব্যবহার-প্রনালী-
পেঁয়াজ ব্লেন্ড করে রস তৈরি করে নিতে হবে। এই রস মাথার তালুতে তেলের মতো হালকা করে
ম্যাসাজ করে নিতে হবে। ২৫/৩০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এরফলে
পেঁয়াজের সালফার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দূর করবে ফলে চুলের দুর্গন্ধ থাকবে না।
এছাড়াও পেঁয়াজের রস নতুন চুল গজাতেও কার্যকর।
উপকরন-
- টি ট্রি অয়েল
ব্যবহার-প্রনালী-
এক মগ পানিতে ৩/৪ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে পুরো চুল এবং মাথায় মেখে নিতে হবে।
এভাবে ৩০/৪০ মিনিট অপেক্ষা করে সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে
নিতে হবে। টি ট্রি অয়েলের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান চুলের দুর্গন্ধ দূর করতে কার্যকর।
উপকরন-
- নিম তেল
ব্যবহার-প্রনালী-
নারকেল তেল বা অলিভ অয়েলে নিম তেল দিয়ে মাথার ত্বকে হালকা করে ম্যাসাজ করতে হবে। এরপর
এভাবে ঘন্টাখানেক পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। চাইলে শ্যাম্পুতেও নিম তেল
মিশিয়ে নিতে পারেন। এরফলে খুশকিসহ একজিমা দূর হবে।
এছাড়াও সপ্তাহে ২/৩ দিন শ্যাম্পু করার আগে অলিভ অয়েল মাথায় ম্যাসাজ করলে মাথার ত্বকের চুলকানি এবং দুর্গন্ধ দূর হবে।
এসমস্ত ঘরোয়া উপাদান ব্যবহার
করেও যদি দুর্গন্ধ দূর না হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহন
করতে হবে।

No comments:
Post a Comment