কালোজিরার উপকারিতা
কালোজিরা (Black Cumin) যা পুষ্টি এবং ঔষুধি
গুণে ভরপুর জনপ্রিয় খাদ্য বীজ। কালোজিরা বিভিন্ন ধরনের খাবারে ব্যবহৃত হয়।
কালোজিরার বীজ স্বাস্থ্যকর তেল হিসেবে পরিচিত। এটি ত্বক ও চুলের যত্নেও
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত রেডিক্যালের বিরুদ্ধে
লড়াই করে শরীরকে ভালো রাখে।
কালোজিরার উপকারিতা-
- নিয়মিত কালোজিরার তেল ব্যবহারের ফলে চুল পড়ার হার দ্রুত কমবে।
- ত্বকের সুস্বাস্থ্যের জন্য কালোজিরা বেশ কার্যকর।
- কালোজিরার লিনোলেইক ও লিনোলেনিক অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ত্বকের স্ট্রেস দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখে।
- কালোজিরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- ত্বকের ব্রণ দূর করতে কালোজিরা কার্যকর।
- কালোজিরাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা স্ক্যাল্পের ফুসকুড়ি, শুষ্কতা দূর করে।
- জ্বর, সর্দি, শরীরের ব্যথাতে কালোজিরা বেশ উপকারী।
- কালোজিরা দাঁতের ব্যথাসহ জিহ্বা, তালু, মাড়ির জীবাণু কমাতে সহায়তা করে।
- দৈনিক কালোজিরা খাবার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
- কালোজিরা ক্ষুধা বাড়িয়ে দেহের ওজন বাড়াতে সাহায্য করে।
উপকরন-
- কালোজিরার তেল- ১ চা চামচ
- অলিভ অয়েল- ২ চা চামচ
ব্যবহার-প্রনালী- চুলের প্রয়োজন মতো কালোজিরার
তেল এবং অলিভ অয়েল একসাথে মিশিয়ে মৃদু আঁচে হালকা গরম করে নিতে হবে। এই তেল চুলের গোড়া
এবং মাথার ত্বকে খুব ভালো করে লাগিয়ে ১০/১৫ মিনিট ম্যাসাজ করে নিতে হবে। এরপর প্রায়
ঘন্টাখানেক অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এরফলে চুলের গোড়া মজবুত হবে
এবং চুল পড়া কমবে।
উপকরন-
- কালোজিরা
- আপেল সিডার ভিনেগার
ব্যবহার-প্রনালী- কালোজিরা পানিতে ফুটিয়ে
নিয়ে পানি ছেঁকে নিতে হবে। ঠান্ডা করার পর এরসাথে আপেল সিডার ভিনেগার মিশিয়ে মিশ্রণ
তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং মাথায় ভালো করে মেখে কয়েক ঘন্টা রেখে দিতে হবে।
এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এরফলে খুশকিমুক্ত স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়া
সম্ভব। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২/৩ দিন এভাবে ব্যবহার করতে পারেন।
উপকরন-
- কালোজিরা
- মেহেদি
ব্যবহার-প্রনালী- কালোজিরা এবং মেহেদি গুঁড়া বা কাঁচা মেহেদি ব্লেন্ড করে এরসাথে
কালোজিরা দিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুলের গোড়ায় লাগিয়ে অপেক্ষা করতে
হবে। ৩০/৪০ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার নিতে হবে। এরফলে স্ক্যাল্পের
রোগ দূর করার পাশাপাশি চুলের গোড়া শক্ত মজবুত করবে।


No comments:
Post a Comment