Breaking

Wednesday, 6 September 2023

থানকুনি পাতায় ত্বকের যত্ন

 থানকুনি পাতায় ত্বকের যত্ন

ত্বকের যত্নে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি প্রয়োজন ত্বকের যত্ন নেওয়া। এই যত্ন নিতে বিভিন্ন ভেষজ উপাদানের ব্যবহার হয়ে আসছে। হালকা তেতো স্বাদের থানকুনি পাতা যা খাদ্য এবং ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

থানকুনি পাতার উপকারীতা-

  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • ত্বকের দাগছোপ দূর করে।
  • ত্বক নরম, কোমল করে থানকুনি পাতা।
  • থানকুনি পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পেট এবং মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে।
  • নিয়মিত থানকুনি পাতার রস খাবার ফলে হজমশক্তি বৃদ্ধি পায়।
  • পেট এবং লিভার ভালো রাখে থানকুনি পাতার রস।
  • অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ থানকুনি পাতা ত্বকের ক্ষত সারাতে সহায়তা করে।
  • নিয়মিত থানকুনি পাতার রস খাবার ফলে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা থেকে মুক্তি মিলবে।
  • জ্বর, কাশি দূর করে থানকুনি পাতার রস।
  • থানকুনি পাতার রস কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে থানকুনি পাতা ভীষণ কার্যকর।
  • চুল পড়া দূর করে থানকুনি পাতা।
  • অনিদ্রা জনিত সমস্যা দূর করে থানকুনি পাতা।
উপকরন-

  • থানকুনি পাতা- ৮/১০ টি
  • টকদই- ২ চা চামচ
  • মধু- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- থানকুনি পাতা, টকদই এবং মধু ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে মেখে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। থানকুনি পাতার এই প্যাক বলিরেখা দূর করে ত্বক টানটান করবে।

 উপকরন-

  • থানকুনি পাতা- ৮/১০ টি
  • লেবুর রস- ২ চা চামচ
  • মুলতানি মাটি- ২ চা চামচ

ব্যবহার-প্রনালী- মুলতানি মাটির সাথে থানকুনি পাতা এবং লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে মেখে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এরফলে ত্বক উজ্জ্বল হবে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।

No comments:

Post a Comment