জোজোবা তেলে ত্বকের যত্ন
জোজোবা হলো প্রাকৃতিক তেল,
যার বৈজ্ঞানিক নাম Simmondsia chinensis নানা পুষ্টি উপাদানের কারণে এই তেল সাধারণত
বেশিরভাগ মানুষের ত্বক ও চুলের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত হয়।
অ্যান্টিব্যাকটেরিয়াল এবং
অ্যান্টি ফাঙ্গাল উপাদান সমৃদ্ধ জোজোবা অয়েল ত্বকের জন্য খুবই উপকারী।
ত্বকে জোজোবা তেলের উপকারিতা-
- ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ জোজোবা অয়েল ত্বকের শুষ্কতা দূর করে, ত্বকে আর্দ্রতা বজায় রাখে।
- ব্রণ সমস্যার সমাধান করে।
- বার্ধক্যের লক্ষণ দূর করে ত্বকে তারুণ্য ধরে রাখে।
- ভিটামিন ই সমৃদ্ধ জোজোবা অয়েল ত্বককে মসৃণ করে।
- নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের দাগছোপ দূর হয়।
- ত্বকের ফ্রি র্যাডিক্যাল দূর করে।
- ঠোঁটের ফাটা দূর করে ঠোঁটকে নরম ও কোমল করে।
- ত্বকের দাগ ক্ষত সহ শরীরের বিভিন্ন অংশের স্ট্রেস মার্ক দূর করতে কার্যকর।
- ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জোজোবা অয়েল ত্বকের কাটা অংশ দ্রুত মেরামত করতে সাহায্য করে।
- সূর্যের ক্ষতিকারক সানবার্ন থেকে হওয়া ব্যাথা ও জ্বালাপোড়া দূর করতে ভূমিকা রাখে।
- ত্বকের অকাল বুড়িয়ে যাওয়া রোধ করে।
- জোজোবা অয়েলের আয়োডিন এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বককে একনে মুক্ত রাখে।
- জোজোবা অয়েল ত্বকে সরাসরি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা।
- ত্বকের মেক আপ রিমুভার হিসেবে জোজোবা অয়েল ব্যবহার করা।
উপকরন-
- জোজোবা অয়েল- ১ চা চামচ
- ল্যাভেন্ডার অয়েল- ৩/৪ ফোঁটা
ব্যবহার-প্রনালী- জোজোবা অয়েলের সাথে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার
অয়েল মিশিয়ে হালকা হাতে ধীরে-ধীরে ১০/১৫ মিনিট ম্যাসাজ করে নিতে হবে।
উপকরন-
- জোজোবা অয়েল- ২ চা চামচ
- মুলতানি মাটি- ২ চা চামচ
ব্যবহার-প্রনালী-
জোজোবা অয়েল এবং মুলতানি মাটি সমপরিমানে মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই
প্যাক পুরো মুখের ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে। ১৫/২০ মিনিট পরে হালকা হাতে ঘষে
পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এরফলে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব নিয়ন্ত্রণ
করে ব্রণ সমস্যার সমাধান করবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন এই প্যাক ব্যবহার
করতে পারেন।
.png)
No comments:
Post a Comment